শিরোনাম
সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা

https://www.emjanews.com/

18045

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ১৫:১০

আপডেট

২৪ আগস্ট ২০২৬ ১৫:২৭

সিলেট

সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৫:১০

সিলেট মহানগরীর শাহপরাণ (র.) মাজার রোড এলাকায় শাহাবুদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাহপরাণ (র.) থানাধীন ইসলামাবাদ এলাকায় তার বাসার কাছেই এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বিজয় বাড়ির বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরাণ থানার ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন এবং চারখাই বাজারে তার ভ্যারাইটিজ পণ্যের ব্যবসা ছিল। এছাড়া শাহপরাণ মাজার গেটের পাশেও তার একটি দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা শাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। তার ঘাড় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যবসায়ী শাহাবুদ্দিনের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে চাকরিজীবী এবং ছোট ছেলে শিক্ষার্থী; এছাড়া দুই মেয়েরই বিয়ে হয়েছে। পরিবারের সদস্যরা জানান, কে বা কারা এবং কী কারণে তাদের পিতাকে হত্যা করেছে- এ বিষয়ে তারা এখনো কোনো ধারণা করতে পারছেন না।

শাহপরাণ (র.) থানার এসআই রুকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে বাসা থেকে এক কিলোমিটারের কম দূরত্বে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের পর নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা খুন হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।