শিরোনাম
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯-এ মিলবে নতুন সড়ক প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই, থাকবে সিসিটিভি-বডি ক্যামেরা সিলেট-ঢাকাসহ সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনকারী ৩ জন আটক টিকিট কালোবাজারির অভিযোগে আটক পুলিশের ভিডিও করায় সাংবাদিককে হ/ত্যা/র হুমকি!

https://www.emjanews.com/

13662

sylhet

প্রকাশিত

০৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৭

আপডেট

০৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৮

সিলেট

সিলেটে যে কারনে জাহাঙ্গীর ও লায়েককে ধরলো পুলিশ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৭

সিলেটে পুলিশের পৃথক অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তাদের কাছ থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) শাহপরাণ (রহঃ) থানার খাদিমপাড়া এলাকায় তামাবিল হাইওয়ের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। আটক জাহাঙ্গীর আলম (৪৯) বি-বাড়ীয়া জেলার কতোয়ালী (সদর) থানার মধ্যপাড়া (শান্তিবাগ) এলাকার চান মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৯)। তিনি বর্তমানে সিলেটের শাহপরাণ থানার মীর মহল্লা এলাকায় বসবাস করে আসছিলেন। 

অপরদিকে, রবিবার (৮ ফেব্রুয়ারি) মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের নিজ সাকিনস্থ বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আরেকজনকে আটক করে পুলিশ।  

আটককৃত মো. লায়েক মিয়া (৫৭) ওই এলাকার মৃত ননা মিয়া প্রকাশ ওয়ারিছ আলীর ছেলে। 

এ ছাড়াও, এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় চেকপোষ্টকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

পুলিশ জানিয়েছে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।