শিরোনাম
সুনামগঞ্জ-২: দল নয়, ব্যক্তি ইমেজেই নির্ভর করছে ভোট ভোটে মুখ খুলে পরিচয় নিশ্চিত করাকে শরিয়তসম্মত বলছেন আলেমরা ভোট দিতে পারছেন না সিলেটের গণমাধ্যমকর্মীরা ১৪১ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, চারজনকে পুনর্বহাল উদ্ধার হয়নি লুটের অস্ত্র, সিলেটে উৎকন্ঠায় ভোটের উৎসব সিলেটে ভোট প্রদান ও চলাচল নিয়ে বিশেষ নির্দেশনা জারি আকাশে ড্রোন, মাটিতে ডগ স্কোয়াড: সিলেটে নজিরবিহীন নিরাপত্তা সিলেট ছাড়ছেন, আসছেন ভোটাররা: ট্রেনের ছাদেও মানুষের ঢল দেশে ৪০ শতাংশের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

https://www.emjanews.com/

13741

sylhet

প্রকাশিত

১১ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৪৭

সিলেট

হবিগঞ্জ-৪: ৩৪ শতাংশ ভোট কেন্দ্র ‘অত্যাধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৪৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার ৪নং চুনারুঘাট-মাধবপুর সংসদীয় আসনের ৩৪ শতাংশ ভোট কেন্দ্রকে নির্বাচন কমিশন ‘অত্যাধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মোট ১৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে মাধবপুরে ৯৪টি কেন্দ্রে ২৫টি এবং চুনারুঘাটে ৮৯টি কেন্দ্রে ৩৯টি কেন্দ্রকে প্রশাসন অত্যাধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। দুই উপজেলার এই কেন্দ্রগুলোর মোট সংখ্যা ৬৩টি, যা পুরো আসনের ৩৪ শতাংশ।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চুনারুঘাটের ভারতীয় সীমান্ত সংলগ্ন ২১টি কেন্দ্র এবং মাধবপুরের ৬টি কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এছাড়াও, মোট ২৮টি চা বাগান নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৭৪১ জন। এর মধ্যে মাধবপুরের ভোটার ২ লাখ ৮৫ হাজার ৯০৭ এবং চুনারুঘাটের ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং মো. জাহিদ বিন কাশেম নিশ্চিত করেছেন, দুই উপজেলার সকল ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রায় ২ হাজার ৩০০ জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ১০৩টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।