https://www.emjanews.com/

13777

sylhet

প্রকাশিত

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০২

আপডেট

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৮

সিলেট

সিলেট ৪ আসনে বিজয়ী আরিফুল হকের কৃতজ্ঞতা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০২

ফাইল ছবি

সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৌনে ১০টায় সিলেট-৪ আসনে প্রার্থীর পোলিং এজেন্টদের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী ইমজা নিউজকে বলেন,  ‘আমি জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জবাসীর কাছে চিরকৃতজ্ঞ। এই অবহেলিত অঞ্চলের উন্নয়নে দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশে এই আসনে প্রার্থী হই।  এত অল্প সময়ে সিলেট-৪ -এর মানুষজন আমাকে এত বিশাল ব্যবধানে নির্বাচিত করেছে। বেগম খালেদা জিয়া তথা বিএনপির প্রতি তারা যে আস্তার প্রতিদান দিয়েছে আমি আমার কাজের মাধ্যমে এই এলাকার সেবক হিসেবে আমৃত্যু পাশে থাকবো, ইনশাল্লাহ। পাশাপাশি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি।’