https://www.emjanews.com/

13779

sylhet

প্রকাশিত

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩০

সিলেট

হবিগঞ্জ-৩: বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর অভিনন্দন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩০

ছবি: আলহাজ্ব জি কে গউছ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমদ।

রাত ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি আলহাজ্ব জি কে গউছকে অভিনন্দন জানান এবং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য শুভেচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, হবিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, নারী ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি।

এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে ৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ৫৮ হাজার ৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ১৭ হাজার ৫০৩ ভোট।

এদিকে একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ এর পক্ষে পড়েছে ১৬ হাজার ৯৭১ ভোট এবং ‘না’ এর পক্ষে পড়েছে ১১ হাজার ১৯৬ ভোট।

নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশের পর আলহাজ্ব জি কে গউছের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলে জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাকি কেন্দ্রগুলোর ফলাফল সংকলন শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করবেন।