শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13790

sylhet

প্রকাশিত

১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৪৫

আপডেট

১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:০৫

সিলেট

অবশেষে সিলেট-১ আসনের ফল ঘোষণা: বিজয়ী খন্দকার আব্দুল মুক্তাদীর

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৪৫

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৮৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আজ শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায়) এই ফল ঘোষণা করেন।

প্রবাদ আছে ‘সিলেট-১ আসন যার সরকার তার’। এবারও কি তাই হবে- এই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। ইতোমধ্যে সিলেটের ৬টি আসনের সবকটি আসনের ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী ৬টি আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আর একটিতে জয় পেয়েছেন জামায়াত জোট মনোনীত প্রার্থী।