https://www.emjanews.com/

13778

sylhet

প্রকাশিত

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৬

আপডেট

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৫৩

সিলেট

সিলেট-৫ আসনে জামাত জোটের প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৬

ছবি: মুফতি আবুল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের মোট ১৫৮টি ভোটকেন্দ্রের কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) বিজয়ী হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে পোস্টাল ব্যালেটের ভোটের হিসাব এখনো চূড়ান্ত হয়নি এবং আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি।

সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার সব ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের থেকে  প্রাপ্ত ফলাফলে মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৮১ ভোট। একই উপজেলায় বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীক পেয়েছে ২০ হাজার ৬৬০ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ২৩ হাজার ৩৯১ ভোট।

অন্যদিকে কানাইঘাট উপজেলায় মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৩১ হাজার ৬৩৩ ভোট। সেখানে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীক পেয়েছে ৪৮ হাজার ৯২৪ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ৩১ হাজার ১২৫ ভোট।

দুই উপজেলার মোট প্রাপ্ত ভোটের হিসাবে দেখা যায়, দেওয়াল ঘড়ি প্রতীক সর্বোচ্চ ৭৫ হাজার ৮১৪ ভোট পেয়েছে। খেজুরগাছ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ৫৮৪ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ৫৪ হাজার ৬১৪ ভোট।

সবমিলিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের চেয়ে ৬ হাজার ২৩০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

এদিকে কেন্দ্রভিত্তিক ফলাফলে মুফতি আবুল হাসানের এগিয়ে থাকার খবরে তার কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন তারা।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ব্যালেটের ভোট গণনা শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করবেন।