https://www.emjanews.com/

13806

surplus

প্রকাশিত

১৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪৬

অন্যান্য

সিলেটের ৬ এমপিকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিনন্দন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪৬

ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতী মাওলানা আবুল হাসান ও সিলেট-৬ আসনে বিএনপির এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংগঠনের যুগ্ম-সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত বিবৃতিতে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাথ বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সিলেটের ৬টি আসনে যোগ্য ব্যক্তিগণ এমপি নির্বাচিত হয়েছেন। আমাদের প্রত্যাশা ৬ জন এমপির মাধ্যমে বৃহত্তর সিলেট জেলার অবকাঠামোগত উন্নয়নসহ পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সিলেট গঠনে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সবসময় পাশে এমপিদের পাশে থাকবে।’