সিলেট-১
শিবগঞ্জে ভোট দেবেন জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান
প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৭
ছবি: সংগৃহীত
সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট প্রদান করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি নগরীর শিবগঞ্জ এলাকার হাতীমবাগস্থ স্কলারস হোম ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের এই গুরুত্বপূর্ণ দিনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন মাওলানা হাবিবুর রহমান। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
