https://www.emjanews.com/

13801

sylhet

প্রকাশিত

১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১২

সিলেট

সুনামগঞ্জে একটি আসনে ‘না’ জয়ী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গণভোটে চারটিতে ‘হ্যাঁ’ এবং একটি আসনে ‘না’ ভোট বিজয়ী হয়েছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা জয়ী হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর)

গণভোটে এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৯ হাজার ৬৯৪টি। ফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট এবং জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা)

এ আসনে গণভোটে ‘না’ বিজয়ী হয়েছে। ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০টি।

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট এবং জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

সুনামগঞ্জ-৩ (জগন্নাপুর ও শান্তিগঞ্জ)

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩ হাজার ২৭৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৫ হাজার ৪১৯টি। এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট এবং জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর)

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ৯১৮টি।

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট এবং জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট।

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার)

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৬ হাজার ৫৩০টি। এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট এবং জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবদুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।

সব মিলিয়ে সুনামগঞ্জ জেলায় গণভোটে চার আসনে ‘হ্যাঁ’ ও এক আসনে ‘না’ ফলাফল এসেছে এবং সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।