শিরোনাম
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

https://www.emjanews.com/

13900

sylhet

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:১৯

সিলেট

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘ’টনায় দুই তরুণের মৃ ত্যু

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:১৯

ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে পৃথকস্থানে এ দূর্ঘটনা ঘটে। উভয় ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নিজ বাড়ি বিয়ানীবাজারের মাটিজুরা থেকে সিলেট শহরে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হন ফাহাদ আহমদ (২৩)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মৃত আব্দুর রউফের ছেলে।

এদিকে তিলপাড়ার আছিরগঞ্জ বাজারের কাছে আরেক দূর্ঘটনায় নিহত হন কামাল উদ্দিন (৩০)। তিনি ভরাউট গ্রামের বকতিয়ার মিয়ার ছেলে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।