https://www.emjanews.com/

13911

politics

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৩৩

রাজনীতি

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় ‘উন্মুক্ত’ দাবি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির তার ভেরিফায়েড ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছেন, ‘আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত।’

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। ঘটনাটি আজকের নাকি পুরোনো তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। এরপর সঠিক তথ্য জানা যাবে।’

জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জ শহরের টাউন হল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় আছে।

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি জাতীয় ও দলীয় পতাকাসহ অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে কিছু জানেন না।