https://www.emjanews.com/

13933

sylhet

প্রকাশিত

২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৫৩

সিলেট

সিলেটে র‌্যাবের জালে সামসুদ্দিন ডা-কা-ত

প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৫৩

র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক পলাতক আসামীকে আটক করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বরুংগারী বাজার এলাকার পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। অভিযানে বটেরতল এলাকার আব্দুল হকের ছেলে সামছুদ্দিন (৩৪) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃত সামছুদ্দিন কোম্পানীগঞ্জ থানার বটেরতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।