শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13936

sylhet

প্রকাশিত

২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২১

সিলেট

দক্ষিণ সুরমায় হঠাৎ ডিবির হানা: আ ট ক ৩

প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২১

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পয়েন্টের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ওই স্থানে তীর শিলং নামে জুয়া খেলা চলছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষণশাসন থানার ছাতিয়ানি এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে মনির হোসেন (৪২), বর্তমানে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় বসবাস করছেন, দক্ষিণ সুরমা থানার স্বর্ণালী ভার্থখলা এলাকার হাফিজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪০), এবং ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাঙ্গাপাড়া এলাকার আঃ গফুরের ছেলে আক্তার হোসেন (৪৫), বর্তমানে চাঁদনীঘাট এলাকায় বসবাস করছেন।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারী) আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।