https://www.emjanews.com/

13939

surplus

প্রকাশিত

২২ ফেব্রুয়ারী ২০২৬ ০০:১৭

অন্যান্য

যুক্তরাজ্যের ভিসা: বুধবার থেকে বাংলাদেশীদের জন্য নতুন নিয়ম

প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ০০:১৭

যুক্তরাজ্য বা ইউকে ভ্রমণে পাসপোর্টে আর কোনো ভিসা স্টিকার থাকছে না! ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশি ভ্রমণপিপাসু ও প্রবাসীদের জন্য দিয়েছে এক নতুন বার্তা। ভিসার জগত এখন পুরোপুরি বদলে যাচ্ছে। 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ—সব জায়গাতেই কড়াকড়ি। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, নকল শিক্ষাগত সনদ কিংবা মিথ্যা তথ্য দেওয়ার কারণে প্রতিনিয়ত রিজেক্ট হচ্ছে হাজারো আবেদন। এমনকি ভিসা পেয়েও অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত আসছেন। ট্রাম্প প্রশাসনের নতুন নীতি আর অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতায় আমাদের পাসপোর্টের মান নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্যমতে, প্রতিবছর প্রায় এক লাখ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে।

ঠিক এমন এক পরিস্থিতিতে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে। তারা আর মান্ধাতার আমলের কাগজের স্টিকারে বিশ্বাসী নয়, তারা যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায়। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এখন থেকে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ব্যবহৃত হবে ‘ই-ভিসা’। এটি মূলত একটি অনলাইন রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে, যা আপনার ভ্রমণ ও অভিবাসন যাচাইয়ের কাজকে করবে আরও দ্রুত ও স্বচ্ছ।

এখন প্রশ্ন হলো, এই যুগান্তকারী পরিবর্তন কবে থেকে কার্যকর হচ্ছে? ব্রিটিশ হাইকমিশনের তথ্যমতে, আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে যুক্তরাজ্য ভ্রমণে যাদের ভিসা প্রয়োজন, তারা পাসপোর্টে স্টিকারের বদলে শুধু ই-‌ভিসা পাবেন। অর্থাৎ, হাতে আর কোনো স্টিকার নয়, সব তথ্য থাকবে অনলাইনে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.gov.uk/eVisa ওয়েবসাইটে।