ছবি: বাহারুল আলম
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘২০২৪ সালের ২০ নভেম্বর চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরকে নিয়োগ দেওয়া হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে এই দায়িত্বে বসানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ।
