শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

14034

sylhet

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০৫

সিলেট

হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০৫

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি বিশেষ অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল।

রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এদিকে একই এলাকায় ভোররাত ৪টার দিকে আরও একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।