শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

14043

jobs

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৯

চাকুরী

কনস্টেবলসহ পুলিশে বৃহৎ নিয়োগের ঘোষণা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৯

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশব্যাপী আইনশৃঙ্খলা আরও সুসংহত করতে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরই পুলিশ বাহিনীতে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাব-ইন্সপেক্টর (এসআই) ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, যা যথাসময়ে দেশবাসীকে জানানো হবে।

নিয়োগের পাশাপাশি মন্ত্রী জানান, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। কমিটিগুলো পুনর্গঠিত হলে অপরাধ দমন কার্যক্রমে স্থানীয় সম্পৃক্ততা আরও বাড়বে।

স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সুখবরও দিয়েছেন। পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি শহরের যানজট কমানো ও সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।