শিরোনাম
ছিনতাইয়ের কবলে সিলেট সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তাহিরপুর থানার ওসির বিরুদ্ধে ঘুস ও অনিয়মের অভি’যোগ প্রমাণিত ওসমানীনগরে শালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নি হ ত জগন্নাথপুরে খরায় ফাটছে জমি, নলকূপেও মিলছে না পানি দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর সিলেট সীমান্তের ৮ কিলোমিটার এলাকা নজরদারিতে, তেল পাচারে সতর্ক বিজিবি সিলেটে ছি*ন/তাই নিয়ে ক্ষোভ, এর পেছনে কারা: মন্ত্রী আরিফ সিলেটে ব্যাংকিং এজেন্টকে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল

https://www.emjanews.com/

14231

surplus

প্রকাশিত

০৭ মার্চ ২০২৬ ২১:১৫

অন্যান্য

আইনশৃঙ্খলার অবনতির ক্ষেত্রে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: কাইয়ুম চৌধুরী

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ২১:১৫

ছবি: সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   

শনিবার (০৭ মার্চ) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সিলেট নগরীতে চুরি ও ছিনতাই বেড়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে। তাদেরকে বলেছি রমজানে মানুষ যাতে নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে পারেন, নগরবাসী যাতে নির্বিঘেœ কেনাকাটা করতে পারেন সেই ব্যবস্থা নেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে কারো গাফিলতি পেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

আব্দুল কাইয়ুম চৌধুরী একটি আধুনিক নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নগরবাসী যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেন তাহলে অবশ্যই সুন্দর নগর গড়া সম্ভব। আশা করি আমি এ ব্যাপারে ব্যবসায়ী মহলসহ সব স্তরের মানুষের সহযোগিতা পাব।

তিনি বলেন, বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় সে জন্য আমি এখনই কাজ শুরু করতে চাই। 

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী জৈন্তা বার্তা আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন্-নূর, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন প্রমুখ। 

পরে সিসিক প্রশাসক বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শাবি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম প্রমুখ।