শিরোনাম
ছিনতাইয়ের কবলে সিলেট সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তাহিরপুর থানার ওসির বিরুদ্ধে ঘুস ও অনিয়মের অভি’যোগ প্রমাণিত ওসমানীনগরে শালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নি হ ত জগন্নাথপুরে খরায় ফাটছে জমি, নলকূপেও মিলছে না পানি দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর সিলেট সীমান্তের ৮ কিলোমিটার এলাকা নজরদারিতে, তেল পাচারে সতর্ক বিজিবি সিলেটে ছি*ন/তাই নিয়ে ক্ষোভ, এর পেছনে কারা: মন্ত্রী আরিফ সিলেটে ব্যাংকিং এজেন্টকে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল

https://www.emjanews.com/

14223

economics

প্রকাশিত

০৭ মার্চ ২০২৬ ১৯:২০

অর্থনীতি

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ১৯:২০

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে ডিজেল, পেট্রল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে অনেকেই আশঙ্কা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। তবে বাস্তবে দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো ধরনের সংকট এড়াতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনাও প্রস্তুত করে রেখেছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এসব বিকল্প উৎস ব্যবহার করা হবে।

মন্ত্রী বলেন, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই। একই সঙ্গে গুজব বা আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্যানিক হয়ে কেউ যেন প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করেন। এতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়।’

জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।