শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14210

tourism

প্রকাশিত

০৬ মার্চ ২০২৬ ২১:৩৮

পর্যটন

ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ২১:৩৮

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আকাশপথে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা আংশিক বন্ধ থাকায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সাত দিনে এসব ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

শুক্রবারও বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েতগামী ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

বেবিচক সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশের আকাশসীমা ব্যবহার সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।