শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14307

national

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২২:১৯

জাতীয়

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে ইসি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২২:১৯

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্যাদি হালনাগাদ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তুত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য সংলগ্নী–১ ও সংলগ্নী–২ অনুযায়ী এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য সংলগ্নী–৩, সংলগ্নী–৪ ও সংলগ্নী–৫ অনুযায়ী প্রস্তুত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রস্তুত করা তথ্য হার্ড কপি ও সফট কপি- উভয় মাধ্যমেই পাঠাতে হবে। এর মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়–১ শাখায় (ইন্টারনাল একাউন্ট: sas_emcl), জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়–২ শাখায় (ইন্টারনাল একাউন্ট: sas_emc2) এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়–৩ শাখায় (ইন্টারনাল একাউন্ট: sas_emc3) পাঠাতে হবে।

পরে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন বলে চিঠিতে জানানো হয়েছে।