শিরোনাম
সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট প্রাথমিকের উপবৃত্তি যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের রাস্তায় রাস্তায় ‘স্বর্ণের বার’: রিকশা ‘চালকদের’ নতুন ফাঁদ

https://www.emjanews.com/

14289

sylhet

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ১৭:২১

আপডেট

১০ মার্চ ২০২৬ ১৭:৩১

সিলেট

সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১৭:২১

সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ছিনতাই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানিয়েছে, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই মাদক, হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে কাজ করে যাচ্ছে র‍্যাব। জননিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ সমাজ গঠনে সংস্থাটির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়েছে। এসব চক্রের সদস্যরা পথচারী ও কম গতির যানবাহনের যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতিতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র শনাক্ত করতে র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় রোববার (৯ মার্চ) সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় একাধিক দল অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার শাহ আলমের ছেলে রিমন আহমদ (৩৬), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দত্তরাইল (নোয়াপাড়া) এলাকার শফিক আহমদ ওরফে খস্তই মিয়ার ছেলে সাবুল আহমদ (২৫), সুনামগঞ্জ জেলার দিরাই থানার সিকান্দরপুর এলাকার মৃত ছোয়াব উল্লাহর ছেলে ইমন আহমদ (৩০), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার গামাইরতলা এলাকার জহির মিয়ার ছেলে নুরুল ইসলাম শুভ (২০), সিলেট নগরের কাজিটুলা এলাকার আব্দুল লতিফ আনা মিয়ার ছেলে শিহাব আহমেদ ওরফে জগলু (৩৯), মৌলভীবাজার জেলার রাজনগর থানার সুরীখাল কালাবাজার এলাকার মৃত আঙ্গুর মিয়ার ছেলে জাবেদ ওরফে নেইমার (২৪), সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রাজু ইসলাম শফিক (২২), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বরমচাল এলাকার মৃত হারুন মিয়ার ছেলে আলাল হোসেন (২৩), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ফতেপুর এলাকার রমনী কান্ত সরকার ওরফে অঞ্জু সরকারের ছেলে দিব্য সরকার (২২), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার সাউদপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩২), সিলেট নগরের দক্ষিণ কাজলশাহ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রিয়াজ আহমদ (২২), সিলেট নগরের বাগবাড়ী এলাকার মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৮), সিলেটের দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে মইনুল ইসলাম ওরফে ডাইল (৩৮), দক্ষিণ সুরমা থানার চান্দাই (শিববাড়ী) এলাকার কয়েছ মিয়ার ছেলে সুমন (২৫), গোলাপগঞ্জ থানার দত্তরাইল পশ্চিম এলাকার অনন আহমদের ছেলে সুহেল আহমদ (২১) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার লৌহগাঁও এলাকার গোলাপ মিয়ার ছেলে জাকির হোসেন (২৭)।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সিলেট মহানগরের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা সাধারণত কম জনবহুল এলাকায় পথচারী বা ধীরগতির যানবাহনের যাত্রীদের লক্ষ্য করে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো বলে র‍্যাব বলছে।

র‍্যাব আরও জানায়, ছিনতাই শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতো এবং প্রয়োজন হলে ভুক্তভোগীদের আঘাত করতেও দ্বিধা করতো না।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‍্যাব জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে সিলেটসহ আশপাশের জেলাগুলোতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।