শিরোনাম
সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট প্রাথমিকের উপবৃত্তি যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের রাস্তায় রাস্তায় ‘স্বর্ণের বার’: রিকশা ‘চালকদের’ নতুন ফাঁদ

https://www.emjanews.com/

14281

national

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ১২:৪৪

আপডেট

১০ মার্চ ২০২৬ ১৪:২০

জাতীয়

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১২:৪৪

রাজধানীর কড়াইল বস্তির নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে পাইলটিং শেষে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। 

কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেকের ১৫ জন নারীর হাতে কার্ড হস্তান্তরের মাধ্যমে আজ এই সেবার সূচনা হয়। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭ হাজার ৫৬৭ জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। 

এদিকে, সিলেট বিভাগের সুনামগঞ্জে এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার তিন গ্রামের ৬৯৭ জন নারী। 

সূত্র জানিয়েছে, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে খানা জরিপ করে তথ্য জমা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ৬৯৭ জন ফ্যামিলি কার্ডের তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে। তবে মঙ্গলবার ৫১৭ জনের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে জমা হবে। অন্যদের ব্যাংক ও বিকাশের হিসাবের জটিলতা নিরসনের পর পাবেন।