শিরোনাম
দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান

https://www.emjanews.com/

14284

national

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ১৫:০৬

জাতীয়

ফেসবুকে ২০ হাজার টাকায় বিক্রি হতো মানব ক/ঙ্কা/ল, উ দ্ধা র অর্ধশত খু/লি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১৫:০৬

রাজধানীতে ফেসবুকের মাধ্যমে মানব কঙ্কাল বিক্রির অভিযোগে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপির তেজগাঁও বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১ নম্বর গেট এলাকার সামনে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের তথ্যমতে, একটি চক্র ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর জেলার বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল সংগ্রহ করতো। পরে সেগুলো রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীর কাছে ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করা হতো। ওই শিক্ষার্থীরা হোস্টেলের কক্ষে কেমিকেল ব্যবহার করে সেগুলো প্রক্রিয়াজাত করে ফেসবুকের একটি প্রাইভেট গ্রুপের মাধ্যমে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন ব্যক্তির কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। আটক মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি মামলা এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।