https://www.emjanews.com/

14334

surplus

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ২১:২৮

অন্যান্য

সিলেটে অবৈধ ডিজেল মজুদ: ৯২০ লিটার জব্দ, তিনজনের কা’রাদ’ণ্ড

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ২১:২৮

ছবি: এসএমপি।

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৯২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ধোপাগুল এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি করছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ধোপাগুল এলাকায় আসামিদের নিজ বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৯২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- নুনু মিয়ার পুত্র উসমান (৫৫); মজু মিয়ার পুত্র হাফিজ মোহাম্মদ লাহিন (৩৬); এবং লুলু মিয়ার পুত্র জাকির হোসেন (৩৫)। তাদের সবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার ধোপাগুলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের বিধি মোতাবেক কারাগারে পাঠানো হয়েছে।