শিরোনাম
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বর্ষার আগেই বিচ্ছিন্ন বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবাসীদের ভিসা মেয়াদ বাড়াচ্ছে কয়েকটি দেশ সোমবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, সিলেটে আবুল কাহের শামীম সিলেটে ঝড়-শিলা বৃষ্টিতে উড়ে গেছে ঘরের টিন, ভেঙে পড়েছে গাছ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14400

sylhet

প্রকাশিত

১৫ মার্চ ২০২৬ ২০:১৬

সিলেট

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন, শেভ মেশিনসহ নৌকা জব্দ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ২০:১৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অভিযান চলিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮টি নৌকা জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাহিরপুর  থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়, তাহিরপুর থানার (এসআই) পংকজ দাশ ও  মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকুশ টিম যাদুকাটা নদীতে অভিযান চালায় এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি স্টিলবডি নৌকা ও ৬টি শেভ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ও শেভ নৌকা আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫৮ হাজার টাকা।

তবে অভিযানের সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, যাদুকাটা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে স্টিল বডিসহ শেভ নৌকা জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।