শিরোনাম
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বর্ষার আগেই বিচ্ছিন্ন বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবাসীদের ভিসা মেয়াদ বাড়াচ্ছে কয়েকটি দেশ সোমবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, সিলেটে আবুল কাহের শামীম সিলেটে ঝড়-শিলা বৃষ্টিতে উড়ে গেছে ঘরের টিন, ভেঙে পড়েছে গাছ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14403

surplus

প্রকাশিত

১৫ মার্চ ২০২৬ ২০:৪৪

অন্যান্য

প্রবাসীদের ভিসা মেয়াদ বাড়াচ্ছে কয়েকটি দেশ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ২০:৪৪

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে কয়েকটি দেশ বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় এসব কর্মীদের সুবিধার্থে কয়েকটি দেশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।

এতে জানানো হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

অন্যদিকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।