ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (১৬ মার্চ) সরকারি সফরে সিলেট জেলায় আসছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, মন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ যোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরকালে তিনি সিলেটে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নির্ধারিত সভায় অংশগ্রহণ করবেন।
মন্ত্রীর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: সাজেবুর রহমান স্বাক্ষরিত এ তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।
