গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট জেলাগুলোতে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে তাদের পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার ওই কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
