শিরোনাম
সিলেটে যান চলাচল ও পেট্রোল পাম্পে ৩ নির্দেশনা দিলো পুলিশ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র সিলেটে দিনদুপুরে নারীর ব্যাগ ছি ন তা ই: কে এই রশিদ? ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

https://www.emjanews.com/

14270

jobs

প্রকাশিত

০৯ মার্চ ২০২৬ ২০:১৫

চাকুরী

পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ ২০:১৫

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশ-এ বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড-১০) (নিরস্ত্র) পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে। মন্ত্রণালয়ের ভবন নম্বর-৮-এর তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশ দেন।

ওই বৈঠক শেষে তিনি জানান, পুলিশের প্রায় সব স্তরেই জনবলের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে এসআই পদ সৃজন ও নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পুলিশের তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা আরও জোরদার হবে।