শিরোনাম
সিলেটে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পুরুষের ম/র/দে/হ উদ্ধার কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত ইরানের প্রশংসায় মুখর ট্রাম্প কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছি/ন/তা/ই, আড়াই ঘণ্টা পর পুনরায় গ্রে/প্তা/র পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে! বেসরকারি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে আনার ইঙ্গিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো হরমুজ প্রণালিতে চলাচল করতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ সিলেটে ২ সিন্ডিকেটের আলোচিত ৩ সদস্য পুলিশের জালে

https://www.emjanews.com/

14520

international

প্রকাশিত

২৬ মার্চ ২০২৬ ১২:৩৪

আন্তর্জাতিক

যেসব বাংলাদেশীদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবের

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ১২:৩৪

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।’

এতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

তাতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ১৮ এপ্রিলের পূর্বে যে কোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।

সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সবার অবগতির জন্য তথ্যটি জানানো যাচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ১৮ এপ্রিলের পর আর অবস্থানের সুযোগ নেই। এ সময়টুকু সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।’

এতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।

এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তী সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।