শিরোনাম
সিলেটে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পুরুষের ম/র/দে/হ উদ্ধার কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত ইরানের প্রশংসায় মুখর ট্রাম্প কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছি/ন/তা/ই, আড়াই ঘণ্টা পর পুনরায় গ্রে/প্তা/র পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে! বেসরকারি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে আনার ইঙ্গিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো হরমুজ প্রণালিতে চলাচল করতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ সিলেটে ২ সিন্ডিকেটের আলোচিত ৩ সদস্য পুলিশের জালে

https://www.emjanews.com/

14538

national

প্রকাশিত

২৬ মার্চ ২০২৬ ২২:০৯

জাতীয়

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ২২:০৯

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মোট পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২) মারা যান। প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন মুমূর্ষু অবস্থায় ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের সবাই মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন আব্দুল মুমিন (৪৮), ঝর্না আক্তার (৪২), লাবিবা আক্তার (১৪) ও আরশাদ (১০)। তারা নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন জানান, স্টারলাইন পরিবহণের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।