শিরোনাম
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কা/টা পড়ে শিশুসহ ৫ জন নি/হ/ত শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু জ্বালানি খাতে কঠোর নজরদারি, সিলেটসহ সারা দেশে ভিজিলেন্স টিম জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর সরকার, তথ্য দিলে মিলবে পুরস্কার জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সিলেটে মানব পাচারের কালো সাম্রাজ্য: নাম আসছে প্রভাবশালীদের সিলেটে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পুরুষের ম/র/দে/হ উদ্ধার কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত ইরানের প্রশংসায় মুখর ট্রাম্প

https://www.emjanews.com/

14545

national

প্রকাশিত

২৭ মার্চ ২০২৬ ২০:৩২

জাতীয়

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর সরকার, তথ্য দিলে মিলবে পুরস্কার

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ ২০:৩২

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের নির্ভুল তথ্য ও অভিযোগ প্রদানের আহ্বান জানানো হয়েছে।

এদিকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে মজুত রাখা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এখন কঠোর নজরদারিতে রয়েছে। দেশের সব তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।