সারা দেশে হাম মোকাবিলায় আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন বুধবার (১ এপ্রিল) জানান, আগামী দুই দিনের মধ্যে ২১.৯ লাখ টিকা দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে।
মন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এছাড়া সারা দেশে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানো হবে। হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় সংখ্যক হাসপাতালে শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
