https://www.emjanews.com/

14637

international

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ১৯:৫৬

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে সহযোগিতা জোরদার করবে চীন-পাকিস্তান

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৯:৫৬

ছবি: সংগৃহীত

ইরান সম্পর্কিত বিষয়ে চীন ও পাকিস্তান তাদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং বলেন, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান পরিস্থিতি নিয়ে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করবেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও উল্লেখ করেন, চীন ও পাকিস্তান সব ধরনের পরিস্থিতিতে একে অপরের ‘কৌশলগত অংশীদার’ হিসেবে কাজ করে যাচ্ছে।

এদিকে, পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা বর্তমানে বেইজিং সফরে রয়েছেন, যা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও জোরদার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।