https://www.emjanews.com/

14640

jobs

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ২০:২৩

চাকুরী

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ নিয়োগ, আবেদন শুরু ৩০ মার্চ

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ২০:২৩

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এ ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম বা বেশি হতে পারে।

আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময় অনুযায়ী আবেদন গ্রহণ চলবে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

যোগ্যতা ও শর্ত অনুযায়ী, প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে পরবর্তী শিক্ষাজীবনের অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। জন্মতারিখ হিসেবে ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন দেওয়া হবে, যেখানে বেতনসীমা ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রাপ্য হবে।

প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।