https://www.emjanews.com/

14723

national

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

আপডেট

০৪ এপ্রিল ২০২৬ ১৫:৪১

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে আইন আকারে প্রকাশের পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এজন্য দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।

এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।