ছবি: সংগৃহীত
১ লাখ টন ডিজেল ও ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মোট তিনটি প্রস্তাব উপস্থাপন করা হলেও সবকটি অনুমোদন করা হয়নি। তবে ক্রয় কমিটিতে ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্লান্ট’-এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ প্রস্তাবে ৫ লাখ টন ডিজেল ক্রয়ের কথা থাকলেও ভিন্নভাবে তা বিবেচনা করা হয়েছে।
অন্যদিকে বাকি দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন ক্রয় এবং আরেকটি ছিল মধ্যপ্রাচ্যের ওমান থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের প্রস্তাব।
সরকারি ক্রয় কমিটির এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমদানি কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
