https://www.emjanews.com/

14729

economics

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১৬:২৪

অর্থনীতি

সিলেটসহ সারাদেশে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৬:২৪

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি রাখা হয়েছে শুক্র ও শনিবার।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে।

এর আগে গত ২ এপ্রিল সরকারের নির্দেশে দেশের সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছিল। সেই সময়সূচি অনুযায়ী, রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।