শিরোনাম
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14818

surplus

প্রকাশিত

০৭ এপ্রিল ২০২৬ ২১:৪৪

অন্যান্য

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছালো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ২১:৪৪

ছবি: সংগৃহীত

সরকার স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। ফলে নির্ধারিত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৬ এপ্রিল বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না; আগের আমন্ত্রণপত্র ব্যবহার করেই অতিথিরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত উল্লেখযোগ্য।

উল্লেখ্য, গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এবারের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।