শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14835

surplus

প্রকাশিত

০৮ এপ্রিল ২০২৬ ১৫:৫২

অন্যান্য

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় বাবা-ছেলেসহ প্রাণ গেলো ৩ বাংলাদেশীর

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ১৫:৫২

নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনা সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের আলবানি এলাকায় ঘটে। আহতদের আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমলের বন্ধু ফাহিম আলিম (২৭)। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতরা হলেন- হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও নাতনী ইকরা (১)। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহতরা ও আহতরা সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেট কারে ঘুরতে বেরিয়েছিলেন। নাজমুল রোবেল গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

রাজিয়া বেগম জানান, বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে।

নিউইয়র্ক কমিউনিটির মধ্যে এই দুর্ঘটনার খবর শোকের ছায়া নেমে এসেছে।