শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

14948

surplus

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ২০:২৮

অন্যান্য

সিলেটসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ২০:২৮

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সিলেটসহ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ‘ঐতিহ্য এবং নান্দনিকতায় সমৃদ্ধ প্রত্যাশার স্বনির্ভর সিলেট গড়ার দৃপ্ত প্রত্যয়ে হোক বাংলা নববর্ষ বরণ।’

দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩।’ একই সঙ্গে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন বছর বাংলাদেশের অর্থনীতি ও শিল্প খাতে নতুন গতির সঞ্চার করবে। 

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। সিলেটজুড়েও প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।