শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

14956

national

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ২৩:০০

জাতীয়

সিলেট ও ঢাকার ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির সতর্কবার্তা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ২৩:০০

ছবি: সংগৃহীত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করায় প্রাথমিকভাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক ক্রীড়া আয়োজন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়।

এতে আরও জানানো হয়, ভবিষ্যতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।