ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশ-এর কনস্টেবল পদে নিয়োগে ব্যাপক সাড়া মিলেছে। ২ হাজার ৭০৩টি শূন্য পদের বিপরীতে সারা দেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। এতে করে প্রতি পদের জন্য গড়ে ৪৭ জন প্রতিযোগিতা করবেন।
শনিবার (১১ এপ্রিল) পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কনস্টেবল পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। শূন্য পদ পূরণ এবং পুলিশের সেবা তৃণমূলে পৌঁছে দিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলাভিত্তিক শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা জেলায় ২২৬টি এবং সবচেয়ে কম বান্দরবান জেলায় ৭টি।
এ ছাড়া উল্লেখযোগ্য শূন্য পদ রয়েছে-
চট্টগ্রাম: ১৪৩টি
ময়মনসিংহ: ৯৬টি
কুমিল্লা: ১০১টি
টাঙ্গাইল: ৬৮টি
সিলেট: ৬৪টি
গাজীপুর: ৬৪টি
বগুড়া: ৬৪টি
অন্যদিকে, মাঝারি সংখ্যক শূন্য পদ রয়েছে-
নারায়ণগঞ্জ: ৫৫টি
কিশোরগঞ্জ: ৫৫টি
রংপুর: ৫৪টি
দিনাজপুর: ৫৬টি
সবচেয়ে কম পদের জেলাগুলোর মধ্যে রয়েছে-
বান্দরবান: ৭টি
রাঙ্গামাটি: ১১টি
মেহেরপুর: ১২টি
খাগড়াছড়ি: ১২টি
পুলিশ সূত্র জানিয়েছে, স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে দেশের প্রতিটি জেলা থেকে যোগ্য প্রার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
