ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশ-এর কনস্টেবল পদে নিয়োগে দেশের ৬৪ জেলায় মোট ২ হাজার ৭০৩টি শূন্য পদ নির্ধারণ করা হয়েছে। জেলাভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি পদ রয়েছে ঢাকা জেলায় ২২৬টি এবং সবচেয়ে কম বান্দরবান জেলায় ৭টি।
শনিবার (১১ এপ্রিল) পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হলো-
সিলেট বিভাগ
সিলেট– ৬৪, মৌলভীবাজার– ৩৬, সুনামগঞ্জ– ৪৬, হবিগঞ্জ– ৩৯
ঢাকা বিভাগ
ঢাকা– ২২৬, গাজীপুর– ৬৪, মানিকগঞ্জ– ২৬, মুন্সিগঞ্জ– ২৭, নারায়ণগঞ্জ– ৫৫, নরসিংদী– ৪২, ফরিদপুর– ৩৬, গোপালগঞ্জ– ২২, মাদারীপুর– ২২, রাজবাড়ী– ২০, শরীয়তপুর– ২২, কিশোরগঞ্জ– ৫৫, টাঙ্গাইল– ৬৮
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ– ৯৬, জামালপুর– ৪৩, নেত্রকোনা– ৪২, শেরপুর– ২৫
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম– ১৪৩, বান্দরবান– ৭, কক্সবাজার– ৪৩, ব্রাহ্মণবাড়িয়া– ৫৩, চাঁদপুর– ৪৫, কুমিল্লা– ১০১, খাগড়াছড়ি– ১২, ফেনী– ২৭, লক্ষ্মীপুর– ৩২, নোয়াখালী– ৫৮, রাঙ্গামাটি– ১১
রাজশাহী বিভাগ
রাজশাহী– ৪৯, জয়পুরহাট– ১৭, পাবনা– ৪৭, সিরাজগঞ্জ– ৫৮, নওগাঁ– ৪৯, নাটোর– ৩২, চাঁপাইনবাবগঞ্জ– ৩১, বগুড়া– ৬৪
রংপুর বিভাগ
রংপুর– ৫৪, দিনাজপুর– ৫৬, গাইবান্ধা– ৪৫, কুড়িগ্রাম– ৩৯, লালমনিরহাট– ২৪, নীলফামারী– ৩৪, পঞ্চগড়– ১৯, ঠাকুরগাঁও– ২৬
খুলনা বিভাগ
খুলনা– ৪৪, যশোর– ৫২, ঝিনাইদহ– ৩৩, মাগুরা– ১৭, নড়াইল– ১৪, বাগেরহাট– ২৮, সাতক্ষীরা– ৩৭, কুষ্টিয়া– ৩৬, চুয়াডাঙ্গা– ২১, মেহেরপুর– ১২
বরিশাল বিভাগ
বরিশাল– ৪৪, ভোলা– ৩৩, ঝালকাঠি– ১৩, পিরোজপুর– ২১, পটুয়াখালী– ২৯, বরগুনা– ১৭
পুলিশ সদর দফতর জানিয়েছে, শূন্য পদগুলো পূরণ করে তৃণমূল পর্যায়ে সেবা আরও জোরদার করাই এ নিয়োগ কার্যক্রমের মূল লক্ষ্য।
