https://www.emjanews.com/

14991

sylhet

প্রকাশিত

১৫ এপ্রিল ২০২৬ ১৭:২৮

সিলেট

সিলেটে আরো এক শিশুর প্রাণ কেড়ে নিলো হাম

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:২৮

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১০ মাস বয়সী শিশুটি। এই মৃত্যুর ফলে সিলেট বিভাগে হাম উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা চারজন হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটি হাম ছাড়াও হার্ড ফেইলিউরসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। তবে হাসপাতাল হাম মোকাবিলায় সকল প্রস্তুতি রেখেছে।

গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জন ল্যাব কনফার্মড হাম রোগী পাওয়া গেছে।

এ সময় নতুন করে ৩০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগে বর্তমানে হাম উপসর্গ নিয়ে ১০৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি এবং ৯ জন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।