শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

15011

sylhet

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৬ ১৫:৪২

সিলেট

সিলেটে এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমদাদ চৌধুরী

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৪২

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছেন, নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষিত সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা অপরিসীম। তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধে শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার প্রসার ও উন্নয়ন জরুরি।

বৃহপতিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শিক্ষার আলোকে নিজেদের গড়ে তুললে দেশ ও সমাজ উপকৃত হবে। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেশের সম্পদ উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মাদ্রাসার এক এতিম শিক্ষার্থী জুনেদ আহমদের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষার্থীর পড়াশোনা ও প্রয়োজনীয় খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা ইসলামী শিক্ষার প্রসার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মুফতি মুজির উদ্দিন কাসিমির সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার শিক্ষক  মাওলানা আব্দুল জব্বার প্রমূখ।