https://www.emjanews.com/

15058

sylhet

প্রকাশিত

১৮ এপ্রিল ২০২৬ ১৮:৩৪

সিলেট

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃ/ত্যু

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:৩৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে আবুল কালাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম তাহিরপুর সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত নুর মোহাম্মদ (২২) বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আওয়ালের ছেলে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর দেড় টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে  বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সত্রে জানাগেছে, আবুল কালাম ও নুর মোহাম্মদ মাটিয়ান হাওরে হাঁসের খামার দেখাশোনা করতেন। প্রতিদিনের ন্যায় আজ শনিবার তারা হাওরে হাঁস চরাতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হাঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই আবুল কালাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান, এসময় তার সাথে থাকা নুর মোহাম্মদ গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। আবুল কালামের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় তার সাথে থাকা গুরুতর আহত নুর মোহাম্মদকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান, নুর মোহাম্মদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেটে প্রেরণ করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে  সুরতহাল প্রতিবেন প্রস্তুত করা হচ্ছে।