শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15310

tourism

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ২১:১২

আপডেট

২৮ এপ্রিল ২০২৬ ২২:২৩

পর্যটন

বাংলাদেশ-ভারত ভিসা সম্পর্ক সহজীকরণের পথে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে।

তিনি বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান সহজ ও স্বাভাবিক করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সুনির্দিষ্ট ও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্কের পেছনে রয়েছে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং দুই দেশের জনগণের গভীর যোগাযোগ।